উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ড দিয়ে বেকারত্বকে উৎসাহ দিচ্ছে সরকার: হাসনাত

২৪ জুলাই ২০২৬, ০৮:১৫ PM
অভয়নগরে পথসভায় বক্তব্য রাখছেন জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ

অভয়নগরে পথসভায় বক্তব্য রাখছেন জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ড দিয়ে বাড়িতে বাড়িতে বেকারত্বকে উৎসাহ দিচ্ছে সরকার। তাই দেশকে উৎপাদনমুখী ও এগিয়ে নিতে এনসিপি নামক চারা গাছটিকে বৃক্ষে পরিণত করতে সমর্থন করুন। আমরা প্রতারণা করবো না।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে তিনি আরো বলেন, দেশের মালিকরা ভোট বিক্রির মাধ্যমে গোলামীর জিঞ্জিরে আটকে যায়। যে কারণে পাঁচ বছর ঘানি টানতে হয়। এসব থেকে বেরিয়ে আসতে হবে। আর সেটা সম্ভব হলে জনপ্রতিনিধিরা পাঁচ বছরের জন্য জনগণের গোলাম হয়ে কাজ করবে।

তিনি বলেন, রাজপথে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। দেশের ৫১ শতাংশ নারীকে বাইরে রেখে সুষম রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। এ জন্য নারীদের রাজনীতিতে সক্রিয় করতে হবে।

অভয়নগর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী শাহজাহান কবীরের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম মূখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, এনসিপির যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল, ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স অব বাংলাদেশের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক প্রকৌশলী ইরফান কাদির, এনসিপি যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান প্রমুখ।

বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9