মাটির ২০ ফুট গভীরে আটকে ছিলেন শ্রমিক, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

২৩ জুলাই ২০২৬, ০২:২০ PM
মাটির ২০ ফুট গভীরে আটকে ছিলেন শ্রমিক, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

মাটির ২০ ফুট গভীরে আটকে ছিলেন শ্রমিক, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার © সংগৃহীত

নরসিংদীর বেলাবো উপজেলায় সেফটি ট্যাংক খননের সময় মাটি ধসে প্রায় ২০ ফুট গভীরে আটকা পড়েছিলেন এক শ্রমিক। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে তাকে জীবিত উদ্ধার করে। উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়।

উদ্ধার হওয়া শ্রমিকের নাম মোশারফ হোসেন (৪০)। তিনি নরসিংদীর বেলাবো উপজেলার বাসিন্দা। 

বুধবার (২২ জুলাই) রাত ৯ টার দিকে বেলাবো থানার বাড়িচা কুকুরমারা এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একটি ফোনকল আসে। মোবাইল ফোনে জানানো হয়, শান্তিপুর এলাকায় হারুন মিয়ার বাড়িতে সেফটি ট্যাংক খননের সময় মাটি ধসে একজন শ্রমিক প্রায় ২০ ফুট গভীরে আটকা পড়েছেন। তিনি দ্রুত উদ্ধারকাজে সহায়তার আবেদন জানান।

ফোনকল পাওয়ার পরপরই ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি নরসিংদী ফায়ার সার্ভিস স্টেশনে জানায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল উজ্জ্বল মিয়া। পুরো উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশনের সঙ্গে সমন্বয় করেন ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. মেহেদী হাসান।

সংবাদ পেয়ে নরসিংদী ও বেলাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ অভিযানে এক্সকাভেটরের মাধ্যমে ধসে পড়া মাটি সরিয়ে প্রায় ২০ ফুট গভীর থেকে আটকে থাকা শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়।

৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মহাবিপর্যয়ের এক সপ্তাহ না পেরোতেই ফের কাঁপল হিমালয়
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬