ফেনীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূ ও যুবকের

২২ জুলাই ২০২৬, ১০:০৮ PM
নিহত যুবক সাইমন

নিহত যুবক সাইমন © সংগৃহীত

ফেনীর সোনাগাজী ও পরশুরামে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূ ও এক যুবকের মৃত্যু হয়েছে।  বুধবার (২২ জুলাই) দুপুর ও সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম রুমা আক্তার (৩৫)। তিনি উপজেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মহাদিয়া গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী। নিহত যুবক সাইমন (২০) মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেবনগর এলাকার শাহ আলমের ছেলে। তিনি পরশুরাম বাজারের কলেজ রোডে 'সায়মন্ড ইভেন্ট' নামে একটি ইভেন্ট ব্যবসা পরিচালনা করতেন। ব্যক্তিগত জীবনে সাইমন বিবাহিত ছিলেন এবং তার এক বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

নিহত গৃহবধূর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে গৃহস্থালির কাজ করার সময় রুমা আক্তার অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তিনি ঘরের মেঝেতে পড়ে গেলে স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. মোমিনুল হক বলেন, হাসপাতালে আনার পর পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের স্বজন কোহিনূর বলেন, আকস্মিক দুর্ঘটনায় সব এলোমেলো হয়ে গেছে। এমন মৃত্যু কখনো কাম্য নয়।

একই দিন সন্ধ্যা ৬টার দিকে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মহেশপুষ্করণী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানের স্টেজে লাইটিংয়ের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানের স্টেজে লাইটিংয়ের সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন সাইমন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে সাইমনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে স্বজন, বন্ধু ও স্থানীয়দের ভিড় জমে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর উদ্যোগ নেওয়া হলে স্বজনেরা আপত্তি জানান। একপর্যায়ে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করে।

এ ব্যাপারে পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়ার উদ্যোগ নেওয়া হলে স্বজন ও স্থানীয়রা এতে আপত্তি জানান। এ সময় বিপুলসংখ্যক মানুষ হাসপাতালে জড়ো হয়ে পুলিশকে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে বাধা দেন। একপর্যায়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা, যেসব সড়ক দিয়ে…
  • ০৭ নভেম্বর ২০২৬
রীতা রানীকে মারধরের অভিযোগ, ফেসবুকে ছড়ানো তথ্যের ব্যাখ্যা দ…
  • ০৭ নভেম্বর ২০২৬
মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950