জামালপুরে বাসের ধাক্কায় যুবদল নেতা-স্ত্রী আহত, সড়ক অবরোধ

২২ জুলাই ২০২৬, ০১:০২ PM
গাছ ফেলে জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের

গাছ ফেলে জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের © সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে বাসের ধাক্কায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেছ ও তার স্ত্রী মনি রহমান গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২২ জুলাই) সকাল ৭টা থেকে প্রায় ১০টা পর্যন্ত জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ করে দেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাকর্মীরা। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মোখলেছুর রহমান ও তার স্ত্রী সিএনজিচালিত অটোরিকশাযোগে মাদারগঞ্জ থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা হন। পথে দাঁতভাঙা ব্রিজ অতিক্রম করে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র-সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা রাজিব পরিবহনের একটি বাস তাদের বহনকারী সিএনজিকে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধাক্কার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে মাদারগঞ্জের দিকে চলে যায়।

দুর্ঘটনায় মোখলেছুর রহমানের মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তার স্ত্রী মনি রহমানও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে মহাসড়ক অবরোধ করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের আইনের আওতায় আনা এবং আহতদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান বলেন, ‘এটি কোনো সাধারণ সড়ক দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাচেষ্টা। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’

জেলা যুবদলের সদস্য আলামিন তালুকদার বলেন, ‘ফিটনেসবিহীন ও অনিয়মিতভাবে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাম্প্রতিক বাস দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবিতে আমরা এই অবরোধ কর্মসূচি পালন করেছি। এটি মূলত একটি বার্তা সব চালক ও পরিবহন সংশ্লিষ্টরা যেন সড়কে নিয়ম-শৃঙ্খলা মেনে যানবাহন পরিচালনা করেন। পরীক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখে অফিস সময় শুরুর আগেই আমরা অবরোধ প্রত্যাহার করেছি।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত বাস মালিক সমিতি বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল করতে দেওয়া হবে না।’

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‘গতকাল রাতে জামালপুর যাওয়ার পথে যুবদল নেতা মোখলেছুর রহমান ও তার স্ত্রীকে বহনকারী সিএনজির সঙ্গে একটি বাসের দুর্ঘটনা ঘটে। এতে মোখলেছুর রহমান গুরুতর আহত হয়ে জামালপুরে চিকিৎসাধীন। এ ঘটনার প্রতিবাদে সকালে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বড় বাস চলাচল আপাতত বন্ধ রয়েছে।

কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9