স্ত্রীসহ টিএসসিতে খেলা দেখতে এসে চুরি হয়ে গেল প্রাইভেট কার

১৯ জুলাই ২০২৬, ১০:৫৯ PM
টিএসসিতে ফুটবলের উন্মাদনা

টিএসসিতে ফুটবলের উন্মাদনা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে খেলা দেখতে এসে একটি প্রাইভেট কার হারিয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী হাফিজার রহমান জানান, ১৬ জুলাই রাতে স্ত্রীকে নিয়ে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে টিএসসিতে যান। রাত ১টা ৫০ মিনিটের দিকে হাকিম চত্বরের রোকেয়া হলসংলগ্ন এলাকায় গাড়ি পার্ক করেন। প্রায় ২০ মিনিট পর ফিরে এসে দেখেন, গাড়িটি নেই।

বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাত্র দুই মিনিটের মধ্যে তিন ব্যক্তি গাড়িটি চুরি করে। তাদের মধ্যে দুইজন মোটরসাইকেলে চলে যায় এবং অপরজন চুরি হওয়া গাড়িটি চালিয়ে নীলক্ষেতমুখী সড়ক দিয়ে বেরিয়ে যায়।

ঘটনার পরদিন গাড়ির মালিকের বাবা সামসুল হক শাহবাগ থানায় মামলা করেন। পরে থানা পুলিশ তদন্তের স্বার্থে মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তরের পরামর্শ দিলে রোববার ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে এ-সংক্রান্ত আবেদন করেন ভুক্তভোগী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন বলেন, ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভুক্তভোগীকে প্রয়োজনীয় সহযোগিতা করেছে। ভবিষ্যতে নিরাপত্তা জোরদারে ক্যাম্পাসের প্রবেশপথে এআই-সক্ষম ক্যামেরা স্থাপনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এ ঘটনায় পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬