শিশুর মুখে বেত ঢোকানোর ভিডিও দিয়ে মাদ্রাসা শিক্ষক— ‘পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

১৯ জুলাই ২০২৬, ০৭:৪৪ PM
অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন

অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন © সংগৃহীত ও সম্পাদিত

অনবরত কান্না করে যাচ্ছিল এক শিশু শিক্ষার্থী। তার মুখেই বারবার বেত ঢুকিয়ে হাসছিলেন শিক্ষক। আবার সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে ওই শিক্ষক লিখেছেন, ‘পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে ফেসবুকে এক ভিডিও পোস্টে ক্ষমা চেয়ছেন ওই শিক্ষক।

সম্প্রতি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের দারুল উলুম কোরআন মাদ্রাসার ঘটনা এটি। অভিযুক্ত শিক্ষকের নাম ইমরান হোসেন। রবিবার (১৯ জুলাই) বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পায়নি বলে জানিয়েছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া।

তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। 

জানা গেছে, ওই শিক্ষকের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। তিনি ওই মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। সম্প্রতি তিনি ঘটনাটি ঘটিয়েছেন। প্রায় আড়াই মাস আগে তাকে মাদ্রাসা থেকে বরখাস্ত করা হয়। তিনি টিকটক ও রিলস ‘আসক্ত’ ছিলেন।

মাদ্রাসাটি বর্তমানে বন্ধ রয়েছে। শিক্ষকের পোস্ট করা শিশুটির কান্নার ৩৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কান্নারত এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে দিচ্ছেন তিনি। এতে শিশুটির কান্না আরও বেড়ে যায়। সে হাত দিয়ে বেতটি সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও শিক্ষক থামেননি। উলটো শিক্ষককে হাসতে দেখা যায় ভিডিওতে। গত ১৬ জুলাই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ওই শিক্ষক ভিডিওটি মুছে দেওয়ার পাশাপাশি অ্যাকাউন্টটি ডিলিট করে দেন।

শনিবার (১৯ জুলাই) ফেসবুকে লাইভে এসে দুঃখ প্রকাশ করে শিক্ষক ইমরান সবার কাছে ক্ষমা চেয়েছেন। সেখানে তিনি বলেন, ভিডিওটি আমিই ধারণ করেছি এবং আমিই প্রকাশ করেছি। ছোট বাবুটি আমার কাছে পরীক্ষা দিতে এসেছিল। আমি তাকে কিছু প্রশ্ন করি। উত্তর দিতে না পেরে সে কান্না শুরু করে। আমি তার কান্না থামানোর জন্য দুষ্টামি করে মুখে লাঠি ধরেছিলাম। আমি তাকে বেত্রাঘাত করিনি বা ধমকও দিইনি। বিষয়টি এভাবে দেখা হবে, আমি ভাবিনি। আমার ভুল হয়েছে। আমি সবার কাছে ক্ষমা চাইছি। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ইমরান টিকটক ও রিলস ‘আসক্ত’ ছিলেন। বিষয়টি শিক্ষার্থীদের অভিভাবকদের নজরে আসে। অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতেই প্রায় দুই মাস আগে ওই শিক্ষককে বরখাস্ত করে মাদ্রাসা কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে ভিডিওটি চাকরিতে থাকাকালীন ধারণ করে রেখে পরে ফেসবুকে ছড়িয়ে দেন।

মাদরাসাটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. মঞ্জুর আহমেদ বলেন, ইমরান একজন টিকটকার ছিলেন। শুরু থেকেই তার আচরণে নানা অসংগতি লক্ষ্য করা যায়। শিশু শিক্ষার্থীদের সঙ্গে অশোভনমূলক আচরণ, অকারণে শাস্তি প্রদানের অভিযোগ ওঠে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষার্থীদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার অভিযোগে তাকে একাধিকবার সতর্ক করা হয়। কিন্তু তিনি কারো কথাই শুনতেন না। এজন্য তাকে বরখাস্ত করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাটি নিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। ওই শিক্ষক রায়পুরে নেই। প্রায় একমাস ধরে মাদ্রাসাটিও বন্ধ আছে। তবে ভুক্তভোগী পরিবারকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9