কুয়াকাটায় ট্রাকচালক হানিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কুয়াকাটা বাস টার্মিনাল-সংলগ্ন মহাসড়কে মানববন্ধন

কুয়াকাটা বাস টার্মিনাল-সংলগ্ন মহাসড়কে মানববন্ধন © টিডিসি

চট্টগ্রামে ট্রাকের ভেতরে ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে খুন হওয়া কুয়াকাটার ট্রাকচালক হানিফ ফকির হত্যার প্রধান আসামি বিপ্লব চন্দ্র মণ্ডলের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে কুয়াকাটায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকাল ১০টায় কুয়াকাটা বাস টার্মিনাল-সংলগ্ন মহাসড়কে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশের মহিপুর থানা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের মহিপুর থানা শাখার সভাপতি মো. লিটন খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পটুয়াখালী আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন, কুয়াকাটা শাখার সভাপতি আতিকুর রহমান মিলন, সাধারণ সম্পাদক, মো. মোস্তফা হাওলাদার, নিহত হানিফ ফকিরের স্ত্রী সীমা বেগম, ছেলে মো. ইসমাইল (১৩) ও মেয়ে মোসা. হামিদা আক্তার (৯) প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্মস্থলে ঘুমন্ত অবস্থায় ট্রাকচালক হানিফ ফকিরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত বর্বরোচিত। এই ঘটনা দেশের সামগ্রিক পরিবহন শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে। অবিলম্বে পলাতক প্রধান আসামি বিপ্লব চন্দ্র মণ্ডলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

মানববন্ধনে পটুয়াখালী আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন, সমাজকল্যাণ কর্ম সেবা সংস্থা, আলিপুর-কুয়াকাটা শাখাসহ বিভিন্ন শ্রমিক ও সামাজিক সংগঠনের পাঁচ শতাধিক শ্রমিক, শ্রমিক নেতা ও স্থানীয় বাসিন্দা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৯ জুলাই বিকালে চট্টগ্রামের আকবরশাহ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক পার্কিং করে ঘুমিয়ে ছিলেন চালক হানিফ ফকির। অভিযোগ অনুযায়ী, পূর্ববিরোধের জেরে ট্রাকের হেলপার বিপ্লব চন্দ্র মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে হানিফকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গত ১৫ জুলাই নিহতের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রামের আকবরশাহ থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত বিপ্লব চন্দ্র মণ্ডল পলাতক।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬