সাপে কাটার পর ওঝার কাছে নিয়ে সময় নষ্ট, বাঁচানো গেল না রাকিবকে

১৮ জুলাই ২০২৬, ০৮:৪৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

নওগাঁর পোরশা উপজেলায় শয়নকক্ষে বিষধর সাপের কামড়ে রাকিবুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল ওই গ্রামের মমতাজ আলীর ছেলে।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ শয়নকক্ষে রাকিবুলকে একটি বিষধর সাপ কামড় দেয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সাপের কামড়ের বিষয়টি টের পাওয়ার পর পরিবারের লোকজন প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পরবর্তীতে তাকে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. মোসা. নাসিমা সুলতানা জানান, রোগীকে যখন হাসপাতালে আনা হয়, ততক্ষণে বিষ শরীরে ছড়িয়ে পড়েছিল। হাসপাতালে আনার পর যথাযথ চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সাপে কাটার পর ওঝার কাছে নিয়ে সময় নষ্ট না করে সরাসরি হাসপাতালে নিয়ে আসার জন্য তিনি স্থানীয়দের পরামর্শ দেন।

নোবেলজয়ী বিজ্ঞানীদের যে উদ্ভাবন বদলে দিতে পারে কোটি কোটি স্…
  • ০৭ অক্টোবর ২০২৬
কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থানেও নতুন…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৪৩ সেলস এক্সিকিউটিভ, পদা…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি প্র…
  • ০৭ অক্টোবর ২০২৬