পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরদী দলের শিরোপা জয়

১৭ জুলাই ২০২৬, ০৯:৪৩ PM
পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরদী দলের শিরোপা জয়

পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরদী দলের শিরোপা জয় © সংগৃহীত

পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর চূড়ান্ত খেলা শুক্রবার (১৭ জুলাই) বিকেলে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার দর্শকের উপস্থিতিতে স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। এতে জয় পেয়েছে ঈশ্বরদী উপজেলা ফুটবল দল।

ফাইনাল খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা ও পাবনা পৌরসভার একটিসহ মোট ১০টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে পাবনা সদর উপজেলা দল ও ঈশ্বরদী উপজেলা দল মুখোমুখি হয়। রোমাঞ্চকর এ ফাইনালে ঈশ্বরদী উপজেলা দল পাবনা সদর উপজেলা দলকে ৩-১ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা জয় করে।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব, মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্রমুখ।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬