হবিগঞ্জে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৭ জুলাই ২০২৬, ০৭:০৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

হবিগঞ্জ সুলতান মাহমুদপুর এলাকায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিষধর সাপের কামড়ে সোহেল মিয়া (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোহেল মিয়া হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের উত্তরপাড়া শান্তিনগর এলাকার আতানাব আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সোহেল মিয়া গরুর জন্য ঘাস কাটতে সুলতান মাহমুদপুর এলাকায় যান। এ সময় ঘাস কাটার একপর্যায়ে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তবে তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে কাজ চালিয়ে যান।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তিনি বমি করেন। সঙ্গে থাকা তার ১২ বছর বয়সি ছেলে বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে অ্যাম্বুলেন্সে করে সিলেটে নেওয়ার পথে শেরপুর এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। 

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে মাঠ, ঘাসের জমি ও ঝোপঝাড়ে বিষধর সাপের উপদ্রব বেড়ে যায়। তাই এসব স্থানে কাজ করার সময় সতর্কতা অবলম্বন করা এবং সাপের কামড়ের ঘটনা ঘটলে বিলম্ব না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নেওয়া জরুরি বলে তারা মত দেন।

গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নতুন এমপিও-বিএড স্কেল-উচ্চতর গ্রেড পেলেন ১২ হাজার ৫৫৫ জন, …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ‘এআই’ ব্যবহার নিষিদ্ধ করলেন নিউইয়র্কের মেয়র মামদানি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনে গবেষণা কর্মকর্তা নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে অনুপস্থিত, এমপিওভুক্ত ২৬ শিক্ষককে শোকজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬