দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশ

ক্ষমা চেয়ে এতিমখানার চালের টাকা ফেরত দিলেন যুবদল নেতা

১৭ জুলাই ২০২৬, ০৫:৩১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৬, ০৫:৩২ PM
মতলব উত্তর উপজেলার দশানী আলআমিন আকরামিয়া এতিমখানা

মতলব উত্তর উপজেলার দশানী আলআমিন আকরামিয়া এতিমখানা © টিডিসি ফটো

দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত ‘এতিমখানার বরাদ্দকৃত ৪৬ টন চালের ২৫ টনই গায়েব, ৫০ হাজার টাকার চাল নিয়ে দিল ১৫ হাজার টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসেছে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলো। সরকারি বরাদ্দের ১ টন করে চাল বরাদ্দ পাওয়া উপজেলার ৪৬ এতিমখানায় গিয়ে ক্ষমা চেয়ে আরও ১০-১২ হাজার করে টাকা পৌঁছে দিয়েছেন উপজেলা যুবদল নেতা মনির হোসেন মোল্লা। 

১৬ ও ১৭ জুলাই বেশ কয়েকটি এতিমখানার কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এতিমখানার কর্তৃপক্ষ জানান, কিছু এতিমখানায় দেওয়া হয়েছিল ১৫ হাজার, কাউকে দিয়েছিল ১৭ হাজার টাকা। কোনো এতিমখানায় ১ হাজার কেজি (১ টন) চালের বিপরীতে দেওয়া হয়েছিল ৫শ থেকে ৬শ কেজি চাল। কিন্তু গণমাধ্যমে সংবাদ প্রকাশের ১-২ দিনের মধ্যেই যুবদল নেতা মনির হোসেন মোল্লা দায় স্বীকার ও ক্ষমা চেয়ে আরো ১০-১২ হাজার করে টাকা পৌঁছে দিতে বাধ্য হয়েছে। ভবিষ্যতে এতিমদের চাল নিয়ে যেন ছিনিমিনি খেলা না হয় সেজন্য তারা স্থানীয় সাংসদের হস্তক্ষেপ কামনা করেন। 

এ বিষয়ে উপজেলার সাড়ে পাঁচানী হোসাইনীয়া এতিমখানার সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুল আমীন মাষ্টার জানান, তিনি ক্ষমতাসীন দলের বড় পদে থেকেও বিষয়টি যারা নিয়ন্ত্রণ করছেন তাদেরকে বিভিন্নভাবে অনুরোধ করে সুফল পাননি। কিন্তু সাংবাদিকদের হস্তক্ষেপে দ্রুততম সময়ের মধ্যে সেই সমস্যার সমাধান হয়েছে।

কলাকান্দা ইউনিয়নের সাতানী নেদায়ে ইসলাম আশেকী মানঞ্জুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠাতা ও সভাপতি বাহাউদ্দিন বলেন, আমার এতিমখানার এতিমদের জন্য এ মাসের প্রথম সপ্তাহে সরকারি বরাদ্দকৃত ১ টন চালের পরিবর্তে দিয়েছিল ১৫ হাজার টাকা। তবে তখন আর কিছু দিবে না বললেও গতকাল আমাকে আরো ১৫ হাজার টাকা দিয়েছে। যাদের হস্তক্ষেপে আরো ১৫ হাজার টাকা পেলাম তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা। এই টাকায় এতিমদের অনেক উপকার হবে।

এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা মনির হোসেন মোল্লার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। যদিও গত দুইদিনে উপজেলার ২০ এর অধিক এতিমখানায় গিয়ে দায় স্বীকার ও ক্ষমা চেয়ে টাকা দিয়ে আসার ভিডিও ফুটেজ গণমাধ্যমের কাছে রয়েছে।

এতিমখানায় চাল বিতরণ কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) সাথে মুঠোফোনে কথা হলে তিনি এসব বিষয়ে কিছুই জানেন না বলে জানান। 

চাল বিতরণ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ও চাল বিতরণ কমিটির মাহমুদা কুলসুম মনি বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হচ্ছে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬