জুলাই সনদ ও গণহত্যার বিচার দাবিতে জামালপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১৭ জুলাই ২০২৬, ১১:৪৭ AM
জুলাই সনদ বাস্তবায়ন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল

জুলাই সনদ বাস্তবায়ন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল © টিডিসি ছবি

জুলাই সনদ বাস্তবায়ন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ সময় সংগঠনটির নেতারা বলেন, জুলাই সনদ ও গণহত্যার বিচার নিয়ে তালবাহানা করা হলে ছাত্রজনতা আবারও রাজপথে নামবে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে শহরের পিটিআই মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বকুলতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা শাখার সাহিত্য সম্পাদক শামসুদ্দিন সুলাইমান বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সরকার যদি তা বাস্তবায়ন না করে, তাহলে ছাত্রজনতা আবারও গণঅভ্যুত্থানের মাধ্যমে নিজেদের দাবি আদায় করবে।

সমাবেশে ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা শাখার সভাপতি আসাদুল ইসলাম বলেন, বিগত সরকারের আমলে বর্তমান সরকারপক্ষ ও বিরোধী দল উভয়ই জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। তাই আমরা তাদের প্রতি আহ্বান জানাই, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করুন। অন্যথায় এ দেশের ছাত্রজনতা আবারও রাজপথে ফিরে আসবে।

বিক্ষোভ মিছিলে ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন।

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উপাচার্য বাসভবন ঘেরাও করল সিকৃবি শি…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬