আওয়ামী লীগের হামলায় ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আহত, সাবেক আ.লীগ নেতা ও ছেলে গ্রেপ্তার

১৭ জুলাই ২০২৬, ১০:১৭ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৬, ১০:১৮ AM
এএনএম জাহাঙ্গীর হোসেন এবং তার ছেলে

এএনএম জাহাঙ্গীর হোসেন এবং তার ছেলে © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে যুবদলের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার মামলায় দাশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এএনএম জাহাঙ্গীর হোসেন এবং তার ছেলে বাংলাদেশ বিমানের সাবেক কর্মকর্তা ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে পটুয়াখালী সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুজনকে বাউফল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া থানা পুলিশ সম্পন্ন করবে।

পুলিশ জানায়, গত ২৭ জুন রাতে বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অঙ্গসংগঠন যুবদলের একটি মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটে। এতে যুবদল ও ছাত্রদলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন এবং ২০টির বেশি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ ঘটনায় দাশপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আল মামুন বাদী হয়ে বাউফল থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলায় এএনএম জাহাঙ্গীর হোসেনকে প্রধান আসামি এবং তার ছেলে ইমরান হোসেনকে এজাহারভুক্ত আসামি করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, যুবদলের শোভাযাত্রায় হামলার মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উপাচার্য বাসভবন ঘেরাও করল সিকৃবি শি…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬