চন্দ্রগঞ্জে বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, প্রতিবাদ করলে দেওয়া হয় হুমকি

১৬ জুলাই ২০২৬, ১০:৪৫ PM
চন্দ্রগঞ্জে বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

চন্দ্রগঞ্জে বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি © টিডিসি ফটো

লক্ষ্মীপুর জেলার ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের চন্দ্রগঞ্জ বাজারের বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, বাজারের একটি ভবন থেকে সেফটি ট্যাংকির বর্জ্য এবং গৃহস্থালির ময়লা-আবর্জনা যথাযথভাবে অপসারণের ব্যবস্থা না থাকায় তা দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তায় জমে থাকছে। এতে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্গন্ধের কারণে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

অভিযোগে বলা হয়েছে, ওই ভবনের মালিক মহিনউদ্দিন খোকন। ভবনটি বাসা ভাড়া ও নিচতলায় মার্কেট হিসেবে ব্যবহার করা হলেও বর্জ্য নিষ্কাশনের স্থায়ী কোনো ব্যবস্থা করা হয়নি। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে ছাগল হাট সংলগ্ন সড়কে ময়লা-আবর্জনা জমে থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।

ব্যবসায়ী ও স্থানীয় সূত্রের দাবি, বিষয়টি একাধিকবার বাজার কমিটি ও সংশ্লিষ্টদের জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া ভবনের সামনে সাময়িকভাবে একটি সরু পথ দিয়ে বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করা হলেও সেটি স্বাস্থ্যসম্মত নয় এবং নিয়মিত পরিষ্কারও করা হয় না বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের আরও অভিযোগ, মেইন সড়ক থেকে ছাগল বাজার হয়ে অনেক মুসল্লি মসজিদে যাতায়াত করেন। কিন্তু রাস্তার পাশে জমে থাকা ময়লা ও দুর্গন্ধের কারণে তাদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় বাজার ব্যবসায়ীগন দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এছাড়া কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, এ বিষয়ে প্রতিবাদ করলে তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত মহিনউদ্দিন খোকনের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটির ইজারাদার ও এলাকাবাসী প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9