সাতক্ষীরায় জলবায়ু উপদ্রুত বস্তিবাসীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

১৬ জুলাই ২০২৬, ০১:৫১ PM
সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মূল ফটকের সামনে মানববন্ধন

সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মূল ফটকের সামনে মানববন্ধন © টিডিসি

জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে বসবাসকারী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা জলবায়ু উপদ্রুত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জলাবদ্ধতা নিরসন এবং নগরের জন্য সবুজ জলবায়ু তহবিল গঠনের দাবি জানান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মূল ফটকের সামনে গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মানবধিকারকর্মী মাধব দত্তের সভাপতিত্বে বক্তব্য দেন গ্রিন কোয়ালিশনের সভাপতি আবু আফফান রোজ বাবু, নাগরিক নেতা সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, সাংবাদিক বেলাল হোসেন, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি ইমতি জামিল, ইটাগাছা বস্তির বাসিন্দা জাহানারা খাতুন, রাজার বাগান ঋষিপাড়ার কুমারেশ সরদার, কামালনগরের সুমি আক্তার প্রমুখ।

মানববন্ধন বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পাশাপাশি শহরের জলাবদ্ধতা দিন দিন তীব্র আকার ধারণ করছে। উপকূলের মানুষ ভিটেমাটি ছেড়ে শহরের বস্তিতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। সেখানে এসেও তারা খাদ্য ও কর্মসংস্থান সংকট, বাসস্থানের অভাব, বেকারত্ব, স্বাস্থ্যঝুঁকিসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। জলাবদ্ধতায় তাদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ছে।

বক্তারা উপকূলীয় এলাকার জানমালের নিরাপত্তায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানির সংকট দূরীকরণের পাশাপাশি নগরের জন্য সবুজ জলবায়ু তহবিল গঠন, নগরে নিরাপদ ও টেকসই ভোগ ও উৎপাদন নিশ্চিত করা, জলাবদ্ধতা দূরীকরণ ও বস্তিতে আশ্রয় নেওয়া জলবায়ু উপদ্রুত মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের দাবি জানান।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬