রাজবাড়ীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৬ জুলাই ২০২৬, ১২:৫০ PM
মো. মোশারফ খানের মরদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা

মো. মোশারফ খানের মরদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা © সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাছের ঘেরে বৈদ্যুতিক লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোশারফ খান (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঘেরের পানিতে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।

নিহত মোশারফ উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দবির খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৫ জুলাই) রাতে খাবার শেষ করে মোশারফ খান তার মাছের ঘেরে যান। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে এক পথচারী ঘেরের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে পানির মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি দুর্গাপুর স্ট্যান্ডে থাকা স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও কালুখালী থানা পুলিশকে সংবাদ দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানির মধ্য থেকে মোশারফের মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে মাছের ঘেরে থাকা বৈদ্যুতিক বাল্বের লাইন ঠিক করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং পানিতে পড়ে মারা যান। 

ঘটনার পর কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করার জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় কালুখালী থানায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬