নেত্রকোনায় বিপুল পরিমাণ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

১৬ জুলাই ২০২৬, ১১:৫৭ AM
উপজেলা পরিষদের সামনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় কারেন্ট ও চায়না দুয়ারি জাল

উপজেলা পরিষদের সামনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় কারেন্ট ও চায়না দুয়ারি জাল © সংগৃহীত

নেত্রকোনার মদনে উপজেলা প্রশাসনের উদ্যোগে মৎস্য অভিযানে/মোবাইল কোর্টে আনুমানিক প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার উচিতপুর হাওরে এ অভিযান পরিচালনা করা হয়। পরে তা উপজেলা পরিষদের সামনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, সহকারী মৎস্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম জানান, মৎস্যসম্পদ রক্ষায় এবং অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের ব্যবহার বন্ধে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তারপর উপজেলা পরিষদের সামনে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬