আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত

১৬ জুলাই ২০২৬, ১০:৩১ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১০:৩২ AM
বাসচাপায় নিহত দুই সাংবাদিক

বাসচাপায় নিহত দুই সাংবাদিক © সংগৃহীত

রাজধানীর উত্তরায় বড় পর্দায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ফুটবল ম্যাচটি দেখে মোটরসাইকেলের করে বাসায় ফেরার পথে বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার রবিউল আলম রাজু ও সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার সাকিবুল হাসান। সাকিবুল হাসান উত্তরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং রবিউল আলম রাজু আপ্যায়ন সম্পাদক।

আসন্ন উত্তরা প্রেস ক্লাবে ২০২৬-২৮ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে সাকিবুল হাসান ও সমাজকল্যাণ সম্পাদক পদে রবিউল আলম রাজু নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।

জানা গেছে, বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনাল খেলা দেখে মোটরসাইকেলে করে  বাসায় ফিরছিলেন তারা। পথে উত্তরা ৩নং সেক্টরে জসিমউদদীন বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাদের চাপা দেয় একটি বাস।

গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬