গাড়ির ধাক্কায় গৃহবধূ নিহত, শাশুড়ি আহত

মিরসরাই সেবা আধুনিক হাসপাতাল

মিরসরাই সেবা আধুনিক হাসপাতাল © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে মেয়ের বাড়িতে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন তার শাশুড়ি। 

বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়ায় মিয়নের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কোহিনুর আক্তার (৪৫) উপজেলার পূর্ব খৈয়াছরা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন সাইফুলের মা।

পূর্ব খৈয়াছরা এলাকার বাসিন্দা মো. নুরুল হুদা বলেন, রাতে শাশুড়িসহ মিরসরাই পৌর এলাকায় মেয়ের বাসায় যাচ্ছিলেন কোহিনুর। পথে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কা খেয়ে দুজনই রাস্তার পাশে পড়েছিলেন। পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কোহিনুরকে মৃত ঘোষণা করেন। শাশুড়ির অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ শরিফুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিইউবিটির ৯ উদ্ভাবনী প্রকল্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ অ্যাসিস্ট্যান্ট শেফ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলনে এফএইচ হল প্রভোস্টের অপসার…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিইউবিটিতে ‘দ্য নেক্সট কম্পিউটিং এরা’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিকল্প ভেন্যুতে নবীনবরণ কনসার্ট করল ব্রাহ্মণবাড়িয়া সরকারি ক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9