যশোরে ঝোপ থেকে আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার

১৬ জুলাই ২০২৬, ০১:৪৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝোপ থেকে ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী সাখাওয়াত হোসেন সাকার (৬৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার একটি গ্রামের পাশে ঝোপে স্থানীয়রা তার লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে ঝিকরগাছা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত সাখাওয়াত হোসেন সাকা বাউশা গ্রামের বাসিন্দা। তিনি ৮ নম্বর নির্বাসখোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাখাওয়াত হোসেন সাকা দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, তার শরীরে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। বিকেল পাঁচটার দিকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬