রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

১৫ জুলাই ২০২৬, ০৫:৪২ PM
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু © টিডিসি

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

স্থানীয়দের ভাষ্যমতে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ওই যুবক চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তবে তিনি কোন ট্রেনে কাটা পড়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয়ও এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সেটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে আনা হয়েছে। কোন ট্রেনে কাটা পড়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তে আশপাশের থানা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। এছাড়া ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9