ফেনীতে সড়ক অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

১৫ জুলাই ২০২৬, ০৪:২৫ PM
সড়ক অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

সড়ক অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে ফেনীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। এতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোয় যান চলাচল ব্যাহত হয়।

বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে শহরের খেজুর চত্বরে সড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ করেন।

সরেজমিনে দেখা যায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুরুতে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হলে সেখানে ফেনী কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করে। পরবর্তী পুলিশ সদস্যরাও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি আদায়ে অনড় থাকার কথা জানিয়ে সড়কে নেমে আসেন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে খেজুর চত্বর এসে সড়কে বসে পড়েন আন্দোলনকারীরা।

এ সময় ‘দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘জেগেছেরে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি’, ‘কে বলেছে কে বলেছে, শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী’, ‘ভুয়া ভুয়া’ ইত্যাদি স্লোগান দেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা এক ঘণ্টা সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে। এতে ট্রাংক রোড ও শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে যানচলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ লোকজন।

রাকিবুল ইসলাম নামের আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘পানিতে ডুবে আমাদের সহপাঠীরা পরীক্ষায় বসেছে। এটি একটি নজিরবিহীন ঘটনা। আমাদের ওপর দিয়ে বারবার পরীক্ষামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এতকিছুর পরও শিক্ষামন্ত্রী কটাক্ষ করে কথা বলেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

জান্নাতুন নাহার নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে যৌক্তিক আন্দোলন করছি। মানুষের ভোগান্তির জন্য আমাদের কষ্ট হচ্ছে। কিন্তু বারবার আমাদের ওপর এক্সপেরিমেন্ট করা কোনোভাবেই মানার মতো না।’

এদিকে বিক্ষোভ মিছিল ঘিরে শহরের ট্রাংক রোডে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেওয়ায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল। ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ পুলিশ সদস্যরা যানচলাচল স্বাভাবিক করতে কাজ করেছে। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন শেষ করে সড়ক ছেড়ে চলে গেছে।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9