মাদ্রাসা থেকে ফিরে নানির সঙ্গে গোসল, ডুবে মারা গেল ৮ বছরের নাঈমুল

১৪ জুলাই ২০২৬, ০৮:০৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৮:১০ PM
পুকুরে ডুবে শিশু নাঈমুল ইসলামের মৃত্যু

পুকুরে ডুবে শিশু নাঈমুল ইসলামের মৃত্যু © সংগৃহীত ও সম্পাদিত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদ্রাসা থেকে ফিরে নানির সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে নাঈমুল ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৈদালী উত্তরপাড়া এলাকার এ ঘটনা ঘটে।

নিহত নাঈমুল ইসলাম সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বাকখালী গ্রামের ইমাম হোসেনের ছেলে। সে সৈদালী নূরানী মডেল মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

স্বজনরা জানান, দুপুরে মাদ্রাসা থেকে এসে নানির সঙ্গে গোসল করতে পুকুরে যায় নাঈমুল। গোসল শেষে নানি তাকে ঘরে চলে যেতে বললেও সবার অগোচরে সে আবার পুকুরে নেমে পড়ে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া শিল্পী বলেন, পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, মিরসরাইয়ে উদ্বেগজনক হারে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা বাড়ছে। অভিভাবকদের আরও সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের সাঁতার শেখানো প্রয়োজন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬