শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরগুনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪ জুলাই ২০২৬, ০৬:২৬ PM
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরগুনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরগুনায় শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানান।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে বরগুনা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে এইচএসসি–২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের পাশাপাশি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। অনেককে প্রতিকূল পরিবেশে পরীক্ষা দিতে হয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়িয়েছে।

শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ধরন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, সব শিক্ষার্থীর মেধা সমান নয়। তাই প্রশ্ন এমন হওয়া উচিত, যাতে ভালো, মাঝারি ও দুর্বল সব শিক্ষার্থীই নিজেদের সক্ষমতা অনুযায়ী উত্তর দেওয়ার সুযোগ পায়।

এ সময় তারা বৈরী আবহাওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, পরীক্ষা-সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬