ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪ জুলাই ২০২৬, ০৫:২৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝালকাঠি শহরের কাঁসারিপট্টি এলাকায় অন্তর দে (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে পৌর শহরের কাঁসারিপট্টি এলাকায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অন্তর দে ওই এলাকার নির্মাণ চন্দ্র দে তরুণীর ছেলে। 

প্রতিবেশী ও স্বজনরা জানান, পরিবারের সদস্যরা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে অন্তরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরিবার ও স্থানীয়দের মধ্যে মৃত্যুর কারণ নিয়ে নানা ধরনের আলোচনা থাকলেও এখনই কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঝালকাঠি সদর থানার ওসি মো. মাহমুদ হাসান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হচ্ছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9