পাবনায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত তরুণীর

১৪ জুলাই ২০২৬, ০৫:১৩ PM
রেললাইনে পড়ে থাকা তরুণীর মরদেহ

রেললাইনে পড়ে থাকা তরুণীর মরদেহ © টিডিসি

পাবনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পাবনা-ঢালারচর-মাজগ্রাম রেলপথের সিঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তরুণীর আনুমানিক বয়স ১৮ থেকে ২০ বছর হবে বলে রেলওয়ে পুলিশ জানায়।
 
ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ঢালারচর থেকে মাজগ্রাম হয়ে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে আটটার দিকে পাবনা সদর উপজেলা সদরের সিঙ্গা বাজার এলাকায় পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ওই কিশোরীর মৃত্যু হয়।
 
জিআরপি থানার ওসি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছিল। তারা ঘটনা স্থলে গিয়ে নিহতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করেছে। তবে এখন পর্যন্ত (বিকেল চারটা পর্যন্ত) নিহতের পরিচয় পাওয়া যায়নি।

ট্যাগ: পাবনা
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬