সাঁকো থেকে পানিতে পড়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

মো. মামুনের মরদেহ উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা

মো. মামুনের মরদেহ উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা © সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় বাশের সাঁকো পার হওয়ার সময় পানিতে পড়ে মো. মামুন (১৬) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দড়ি-বাহেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মামুন ওই এলাকার মো. আলমগীর ঢালীর ছেলে। পরিবার ও স্থানীয়দের ভাষ্য, তিনি বুদ্ধি প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে মৃধা বাড়ির কাছে আল-আকসা জামে মসজিদের পাশের খালে বাশের সাঁকো পার হওয়ার সময় মামুন অসাবধানতাবশত পানিতে পড়ে নিখোঁজ হন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে পটুয়াখালী থেকে একটি উদ্ধারকারী ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী তল্লাশির পর বেলা সাড়ে ১১টার দিকে পানির নিচ থেকে মামুনের মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬