মানি লন্ডারিং মামলায় গাইবান্ধার সেই হরিদাস চন্দ্র গ্রেপ্তার

১৩ জুলাই ২০২৬, ০৪:০২ PM
হরিদাস চন্দ্র তরণী দাস

হরিদাস চন্দ্র তরণী দাস © সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রাম মূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে দেশজুড়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকার উত্তরা পশ্চিম থানায় করা একটি মানিলন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ১১টার দিকে সিআইডির একটি বিশেষ দল পলাশবাড়ীতে অভিযান চালিয়ে হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করে। অভিযানে পলাশবাড়ী থানা পুলিশ সহযোগিতা করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ঢাকায় নেওয়া হয়।

ওসি সরোয়ার আলম খান বলেন, ঢাকার উত্তরা পশ্চিম থানায় করা একটি মানিলন্ডারিং মামলার আসামি হিসেবে সিআইডির বিশেষ দল তাকে গ্রেপ্তার করেছে। অভিযানে পলাশবাড়ী থানা পুলিশ সহযোগিতা করেছে।

এ ঘটনায় সিআইডির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হরিদাস চন্দ্র তরণী দাস পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রাম মূর্তি নির্মাণের উদ্যোগের কারণে জাতীয়ভাবে আলোচনায় আসেন। তবে তার বিরুদ্ধে করা মানিলন্ডারিং মামলার অভিযোগের প্রকৃতি, অভিযোগে উল্লেখিত অর্থের পরিমাণ কিংবা ঘটনার বিস্তারিত বিষয়ে সিআইডি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

নদীতে গোসলে নেমে একসঙ্গে প্রাণ গেল ৫ শিশুর
  • ২৮ আগস্ট ২০২৬
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে তায়কোয়ান্দো ছড়িয়ে দিতে হবে 
  • ২৮ আগস্ট ২০২৬
ম্যাচের কাঠি আর রেশমি সুতার সুনিপুণ বুননে রূপ নিচ্ছেন দেবী …
  • ২৮ আগস্ট ২০২৬
ডিবি পরিচয়ে টাকা দাবি, সন্তানের নকল কণ্ঠে বিশ্বাসযোগ্যতা—ঢা…
  • ২৮ আগস্ট ২০২৬
৩২ বছরে ১২ লাখ বৃক্ষরোপণ ইবি প্রকৌশলী টুটুলের, স্বপ্ন ২০ লাখ
  • ২৮ আগস্ট ২০২৬
বায়োইনফরমেটিক্সে দক্ষতা গড়ে দিচ্ছে নোবিপ্রবির প্রাক্তন শিক্…
  • ২৮ আগস্ট ২০২৬