বাসাভাড়ার এক হাজার টাকা বকেয়া থাকায় বিরোধ, বাড়ির মালিকের মারধরে প্রাণ গেল ভাড়াটিয়ার

১৩ জুলাই ২০২৬, ০১:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়ির মালিকপক্ষের মারধরে স্বপন (৬২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভোর ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান, তারা দুই ভাই আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের ৪ নম্বর ভবনের একটি বাসায় ভাড়া থাকতেন। স্বপন কসমেটিকসের ব্যবসা করতেন। বাসাভাড়ার এক হাজার টাকা বকেয়া থাকায় আগের দিন বাড়ির মালিকের ছেলে রিজভীর সঙ্গে ফোনে কথা হয়। এ সময় দুই-এক দিন পরে টাকা দেওয়ার কথা বললে রিজভী ক্ষিপ্ত হয়ে গালাগাল করেন।

তিনি আরও জানান, ভোরে রিজভী তার চাচাতো ভাই রোহানকে নিয়ে বাসায় এসে ভাড়ার টাকা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা দুই ভাইকে মারধর করেন। স্বপনের বুকে একাধিক কিল-ঘুষি মারার পাশাপাশি ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে অচেতন হয়ে যান। পরে অভিযুক্তরাই তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) কিরণ মিয়া বলেন, বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে ধাক্কাধাক্কির সময় স্বপন পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মেসির মায়ামিকে হতাশ করে এমবোলোর নায়কোচিত অভিষেক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’ তৈরির ঘো…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক হয়েও আমরা শিক্ষকদের বিশ্বাস করি না, কারণ বিশ্বাসের ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলে পেনশন বৃদ্ধি পাচ্ছে পাঁচ স্তরে, সর্বোচ্চ বাড়ছ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬