ময়মনসিংহে সাড়ে ১৮ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৩ জুলাই ২০২৬, ১২:৩৪ PM
গ্রেপ্তার চারজন

গ্রেপ্তার চারজন © সংগৃহীত

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা শাখা এক অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ১৮ হাজার ৪২০টি ইয়াবা, ইয়াবা ব্যবসায় ব্যবহৃত ৩টি মোবাইল ও ইয়াবা (মাদক) বিক্রিলদ্ধ ১৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

এই অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে রবিবার (১২ জুলাই) ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের শম্ভুগঞ্জ মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. রকিব হাসান, মো. সাকিব আল হাসান, মোছা. শান্তি খাতুন ও ফারজানা আক্তার ওরফে ফরিদা। তারা সবাই কুড়িগ্রামের রৌমারী আলগা উত্তর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

তাদের বিরুদ্ধে উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা করেছেন।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬