ভারী বৃষ্টিতে ডুবল টঙ্গী, সড়ক-শিক্ষাপ্রতিষ্ঠান-দোকানে পানি, দুর্ভোগে লোকজন

১৩ জুলাই ২০২৬, ১২:১৮ PM
সামান্য ভারী বৃষ্টিতেই টঙ্গীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এখন নিত্যদিনের চিত্র

সামান্য ভারী বৃষ্টিতেই টঙ্গীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এখন নিত্যদিনের চিত্র © টিডিসি

টানা ভারী বৃষ্টিতে গাজীপুরের টঙ্গীর বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান জলাবদ্ধতায় তলিয়ে গেছে। হাঁটু থেকে কোথাও কোথাও কোমরসমান পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী, পথচারী ও সাধারণ মানুষ। বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পণ্যসামগ্রী ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও উঠেছে। এ ঘটনায় গাজীপুর সিটি করপোরেশনের ড্রেনেজ ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

রবিবার (১২ জুলাই) সকাল থেকে টানা বৃষ্টির পর সরেজমিনে টঙ্গীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন এলাকার প্রধান সড়ক, অলিগলি, বাজার এলাকা এবং টঙ্গী সরকারি কলেজসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস পানিতে তলিয়ে রয়েছে। অনেক শিক্ষার্থী জুতা হাতে নিয়ে কিংবা হাঁটুসমান পানি মাড়িয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করছে। 

একই সঙ্গে টঙ্গী বাজার, হাসপাতাল সড়ক, এরশাদ নগর, আউচপাড়া, খাঁপাড়া, টঙ্গী সরকারি কলেজ রোড় সহ আশপাশের বিভিন্ন ব্যবসা কেন্দ্রে পানি ঢুকে দোকানিদের চরম ভোগান্তিতে পড়তে দেখা যায়। অনেক দোকানে খাদ্যপণ্য, কাপড় ও অন্যান্য মালামাল ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীরা নিজেরাই পানি সরিয়ে দোকান সচল রাখার চেষ্টা করলেও দুর্ভোগ কাটেনি।

স্থানীয়দের অভিযোগ, সামান্য ভারী বৃষ্টিতেই টঙ্গীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এখন নিত্যদিনের চিত্র। কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দীর্ঘ সময় ধরে সড়কে আটকে থাকে। ফলে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষ এবং ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

ব্যবসায়ী রাকিব উদ্দিন সরকার বলেন, প্রতিবার বৃষ্টিতে দোকানের ভেতরে পানি ঢুকে যায়। মালামাল নষ্ট হয়, ব্যবসাও বন্ধ রাখতে হয়। অথচ স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ দেখা যায় না।

টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী আলাউদ্দিন সুমন বলেন, ক্যাম্পাসে প্রবেশ করতেই হাঁটুসমান পানি। এভাবে প্রতিবার বর্ষায় ক্লাস করতে আসা খুবই কষ্টকর হয়ে পড়ে। একাধিক শ্রেণিকক্ষ জলবদ্ধতায় অচল হয়ে পড়ছে। 

স্থানীয় বাসিন্দাদের দাবি, ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করা, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণেই জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয়দের আহ্বান, গাজীপুর সিটি করপোরেশন যেন জরুরি ভিত্তিতে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, ড্রেন ও নালা-নর্দমা পরিষ্কার রাখে এবং নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা আধুনিক ও টেকসইভাবে উন্নয়ন করে। অন্যথায় প্রতি বর্ষায় একই দুর্ভোগে পড়তে হবে টঙ্গীর লাখো মানুষকে।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে বলেন, ‘আওয়ামী শাসন আমলে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এমন জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আমরা অতিদ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। যাতে নগরবাসীর আর জলবদ্ধতা পোহাতে না হয়।’

কাজী লিবানের পঞ্চম শ্রেণির বৃত্তি লাভ
  • ১৩ জুলাই ২০২৬
৬৪ দলের বিশ্বকাপের রূপরেখা দিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো
  • ১৩ জুলাই ২০২৬
নওগাঁয় ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার
  • ১৩ জুলাই ২০২৬
ময়মনসিংহে সাড়ে ১৮ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৩ জুলাই ২০২৬
বৃষ্টিতে ভিজে হাঁটু পানি মাড়িয়ে নৌকায় চড়ে কেন্দ্রে এইচএ…
  • ১৩ জুলাই ২০২৬
২৪ ঘণ্টায় ৬ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় আরও জলাবদ্…
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence