চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ, যুবকের দুই পা বিচ্ছিন্ন

১৩ জুলাই ২০২৬, ১০:১৪ AM
ফরিদ হোসেন

ফরিদ হোসেন © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফরিদ হোসেন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। 

রবিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ফরিদ হোসেন কালীগঞ্জ শহরের আকবর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি মোবারকগঞ্জ রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় ফরিদ হোসেন হঠাৎ রেললাইনের ওপর ঝাঁপ দেন। এতে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তার ডান পা হাঁটুর ওপর থেকে এবং বাম পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে গুরুতর আহত অবস্থায় তিনি প্রাণে বেঁচে যান।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুমাইন শারমিন সুমি জানান, হাসপাতালে আনার সময় আহত যুবকের দুই পা-ই শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬