মামলা করতে যাওয়ার পথে ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার

১২ জুলাই ২০২৬, ১০:৫৪ PM
ঘটনাস্থলে মানুষের ভীড়

ঘটনাস্থলে মানুষের ভীড় © সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মামলা করতে যাওয়ার পথিমধ্যে মোটরসাইকেল আটকে আক্রাম মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার আগে চাচা আক্রাম মিয়া ভাতিজা আলামিনকে হাতুড়ি দিয়ে আঘাত করেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের জব্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত আক্রাম মিয়া উপজেলার বিষকা ইউনিয়নের নগুয়া গ্রামের ওসমান গণির ছেলে। অভিযুক্ত আলামিন নিহতের ভাতিজা।

তারাকান্দা থানার ওসি মো. আব্দুর রাশিদ ভাতিজার হাতে চাচা হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আক্রাম মিয়ার সঙ্গে ভাতিজা আলামিনের বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সালিশ হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।

ঘটনার দিন আক্রাম মিয়া মামলা করতে ময়মনসিংহ শহরে যাচ্ছিলেন। পথে রামপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের জব্বারের বাড়ির সামনে আলামিন কয়েকজনকে সঙ্গে নিয়ে আক্রাম মিয়ার মোটরসাইকেলের গতিরোধ করেন।

এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আক্রাম মিয়া হাতুড়ি দিয়ে আলামিনকে আঘাত করেন। পরে আলামিন কোমর থেকে ছুরি বের করে আক্রাম মিয়ার বুকের পাশে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই আক্রাম মিয়ার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তারাকান্দা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. আব্দুর রাশিদ বলেন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬