ফরিদপুরে বাস চাপায় নিহত ৫, একাধিক যানবাহনে আগুন

১২ জুলাই ২০২৬, ১২:১২ AM , আপডেট: ১২ জুলাই ২০২৬, ১২:১৭ AM
যানবাহনে আগুন

যানবাহনে আগুন © টিডিসি ফটো

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের সুয়াদী স্ট্যান্ড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা একাধিক যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়ে মহাসড়ক অবরোধ করলে এলাকাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুয়াদী স্ট্যান্ড এলাকায় একটি ডিমবোঝাই পিকআপ ভ্যান মহাসড়কে উল্টে যায়। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা পিকআপটি উদ্ধারের চেষ্টা করতে গিয়ে মহাসড়কে জটলা সৃষ্টি করেন। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৮৭৬৭) একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উদ্ধারকাজে থাকা লোকজনের ওপর উঠে যায়।

ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহতরা হলেন— সুয়াদী গ্রামের ওবায়দুল শেখ (৪৫), পিতা আবু শেখ; জয়নাল (৩২), পিতা লিটন মিয়া; নুর নবী (১২), পিতা তুহিন শেখ এবং পরিচয় অজ্ঞাত এক ব্যক্তি (প্রায় ৩৫)। পরে হাসপাতালে নেওয়ার পথে বা চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্র জানায়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ৫ জন।

দুর্ঘটনায় গুরুতর আহত ৩ থেকে ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঢাকা থেকে গোপালগঞ্জগামী নড়াইল এক্সপ্রেসের তিনটি যাত্রীবাহী বাস এবং দুর্ঘটনাকবলিত ডিমবোঝাই পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এছাড়া আরও অন্তত ১৫ থেকে ২০টি যানবাহন ভাঙচুর করা হয়।

এ ঘটনার পর সন্ধ্যা থেকেই ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম বলেন, হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে চারজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা গেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

ট্যাগ: ফরিদপুর
অতিরিক্ত দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক : গোলা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল জাকসু জব ফেয়ার, থাকছে ৭০০-এর বেশি চাকরির সুযোগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের গ্রেড সংশোধনী বিষয় নিয়ে যা বলছে মন্ত্রণা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শব্দের আগে মাননীয় না লেখার নির্দেশনা, বাস্তবা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9