বেড়িবাঁধের ব্লকে আটকে ছিল মরদেহ

১১ জুলাই ২০২৬, ১১:১০ AM
বেড়িবাঁধের ব্লকে আটকে ছিল মরদেহ

বেড়িবাঁধের ব্লকে আটকে ছিল মরদেহ © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলে বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) সকাল নয়টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকার সাত্তার মাঝির ঘাটসংলগ্ন বেড়িবাঁধের ব্লকের ফাঁকে মরদেহটি আটকে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, সকালে জেলেরা ও কয়েকজন পথচারী উপকূল এলাকায় গেলে তাঁদের নজরে আসে ব্লকের মাঝে আটকে থাকা মরদেহটি। পরে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। মরদেহটির পরনে কালো রঙের ফুলহাতা টি-শার্ট ছিল।

স্থানীয় ইউপি সদস্য মো. রফিক বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তাঁর ধারণা, জোয়ারের পানিতে ভেসে এসে মরদেহটি বেড়িবাঁধের ব্লকের মধ্যে আটকে যায়। পরে বিষয়টি আনোয়ারা থানাকে জানানো হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগের মৌখিক পরীক্ষা ১…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন, আজ ভরি কত?
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন ক্লাব কিনছেন মেসি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9