চট্টগ্রামে পাহাড়ি ঢলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

১০ জুলাই ২০২৬, ০৬:০০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৬:০৩ PM
চট্টগ্রামে পাহাড়ি ঢলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামে পাহাড়ি ঢলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু © সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে পৃথক ঘটনায় বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সকালে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামে এবং একই ইউনিয়নের রত্নপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গত পাঁচ দিনের অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী উপজেলার অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ ইলশা গ্রামের কামাল উদ্দিনের আট বছর বয়সী সন্তান আশিক সকাল সাড়ে ১১টার দিকে পানিতে ডুবে মারা যায়। শিশুটি সকালে বাড়ির বাইরে গেলে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

অপরদিকে, রত্নপুর এলাকায় পানিতে ডুবে মারা গেছে ১১ বছর বয়সী এক শিশু। থানা পুলিশ এ শিশুটির নাম-পরিচয় জানাতে পারেনি।

এ প্রসঙ্গে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, আজ সকালে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে বলে শুনেছি। তবে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাইনি। উপজেলার বেশির ভাগ এলাকা এখনও পানির নিচে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬