সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে নিরাপদে ফেরাল সেনাবাহিনী

১০ জুলাই ২০২৬, ০৫:১২ PM
সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে নিরাপদে ফেরাল সেনাবাহিনী

সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে নিরাপদে ফেরাল সেনাবাহিনী © সংগৃহীত ও সম্পাদিত

খাগড়াছড়িতে টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় সাজেকে আটকা পড়েছে ৪২১ পর্যটক। সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অতপর নিরাপদে ফিরেছেন তারা। 

শুক্রবার (১০ জুলাই) সকালে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা স্কটের মাধ্যমে তারা বাঘাইহাট হয়ে খাগড়াছড়ির উদ্দেশে যাত্রা করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টানা বৃষ্টির ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে সাজেক–বাঘাইহাট ও খাগড়াছড়ি সড়কের কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। পরে সড়কের পানি কমে গেলে এবং আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ায় পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা স্কটে ছোট-বড় মিলিয়ে মোট ১০১টি যানবাহনে ৪২১ জন পর্যটক সাজেক পর্যটন এলাকা ত্যাগ করে বাঘাইহাট হয়ে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, সব পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়ার পর বর্তমানে সাজেক পর্যটন এলাকায় কোনো পর্যটক অবস্থান করছেন না।

ফিরে আসা পর্যটকদের অনেকেই প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত, সুশৃঙ্খল ও মানবিক সহায়তা দেওয়ার জন্য সেনাবাহিনী ও পুলিশের প্রশংসা করেছেন। তাদের মতে, সেনাবাহিনীর সময়োপযোগী সিদ্ধান্ত, সার্বক্ষণিক তদারকি এবং পুলিশের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার কারণে তারা নির্বিঘ্নে গন্তব্যে ফিরতে পেরেছেন।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি ও সড়কের অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতির উন্নতির পর পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬