টঙ্গীতে পদ পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি নেতাদের প্রতিবাদ সভা

১০ জুলাই ২০২৬, ০২:৫৫ PM
প্রতিবাদ সভা

প্রতিবাদ সভা © সংগৃহীত

গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় অস্ত্র উঁচিয়ে মোটরসাইকেল মহড়ার অভিযোগে দায়ের করা মামলাকে ‘মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। একই সঙ্গে ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলুকে দলীয় পদে পুনর্বহালের দাবিতে তারা একটি প্রতিবাদ সভা করেছেন।

আজ শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টায় টঙ্গীর গোপালপুর পূর্বপাড়া মদিনাবাজার এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সভায় বক্তারা দাবি করেন, বিএনপির ৪৪ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলু, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল এবং ৪৪ নম্বর ওয়ার্ড শ্রমিক নেতা কাজী দাউদসহ বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং মো. কামাল হোসেন বুলুকে পূর্বের দলীয় পদে পুনর্বহালের দাবি জানান।

এ সময় বিএনপি নেতা আরিফ অভিযোগ করে বলেন, মূল ঘটনাকে আড়াল করতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অনুষ্ঠিত মোটরসাইকেল শোডাউনকে ‘অস্ত্রের মহড়া’ হিসেবে প্রচার করা হয়েছে। একই সঙ্গে কিশোর গ্যাং-সংক্রান্ত একটি পুরোনো ভিডিও তাদের সঙ্গে সম্পৃক্ত দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তার দাবি, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একটি চক্র এখনো বিএনপির নাম ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে।

শ্রমিক নেতা কামাল হোসেন বলেন, একটি সামান্য ঘটনাকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করে রাজনৈতিক প্রতিহিংসা ও গ্রুপভিত্তিক দ্বন্দ্বের জেরে তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার কোনো বাস্তব ভিত্তি নেই।

এর আগে গত ২৮ জুন টঙ্গী বিসিক এলাকায় ঝুট (কারখানার বর্জ্য) ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে অস্ত্র উঁচিয়ে মোটরসাইকেল দিয়ে শোডাউনের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১ জুলাই রাতে বিএনপি ও যুবদলের ১৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে টঙ্গী পূর্ব থানায় বাদী হয়ে মামলা করেন ব্যবসায়ী মো. নুরুজ্জামান জামান

ওই মামলায় টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলুসহ অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, দীর্ঘদিন ধরে বিসিক শিল্পাঞ্চলে ঝুট ব্যবসা পরিচালনা করে আসছেন বাদী নুরুজ্জামান জামান। গত ২৭ জুন তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মন্ডল, ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন বুলু ও ৪৬ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. খালেক।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরদিন ২৮ জুন অভিযুক্তদের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে এলাকায় অস্ত্রসহ মহড়া দেয়া হয়। এসময় কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানে প্রবেশ করে ঝুট বিক্রি না করার জন্য ভয়ভীতি প্রদর্শন এবং ব্যবসা দখলের চেষ্টা করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

ব্রেকআপ করে দুধ দিয়ে গোসল করলেন প্রেমিক
  • ২৯ আগস্ট ২০২৬
মক্কা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ, ‘সার্বক্ষণিক নজর র…
  • ২৯ আগস্ট ২০২৬
রাতের আঁধারে স্কুলের কম্পিউটার ল্যাবে চোরের হানা, ৯ সিপিইউস…
  • ২৯ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত…
  • ২৯ আগস্ট ২০২৬
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
  • ২৮ আগস্ট ২০২৬
বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা: …
  • ২৮ আগস্ট ২০২৬