মাদক ব্যবসার অভিযোগে ওয়ার্ড সাধারণ সম্পাদককে অব্যাহতি দিল যুবদল

১০ জুলাই ২০২৬, ১২:৫৭ PM
অভিযুক্ত মন্টি শিকদার

অভিযুক্ত মন্টি শিকদার © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রকাশ্যে মাদক বিক্রি করার অভিযোগে যুবদলের এক ওয়ার্ড সাধারণ সম্পাদককে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযুক্ত মন্টি শিকদার ডুমুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও চর-গোপালপুর গ্রামের লতিফ শিকদারের ছেলে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্টি শিকদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত হওয়ায় বিষয়টি সংগঠনের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংগঠনের শৃঙ্খলা, সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে অভিযোগের বিষয়ে সাংগঠনিক তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ৮ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মন্টি শিকদারকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো।

এ বিষয়ে ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান বলেন, এর আগেও একাধিকবার অভিযোগ এসেছিলো মন্টি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু প্রমাণ না পাওয়ায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্টির মাদক কান্ডের বিষয়টি ভাইরাল হওয়ার পর রাতেই তাকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে দলীয় তদন্ত চলমান রয়েছে। 

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতের বেলা দুই যুবককে ৮ পিচ ইয়াবাসহ আটক করেন এলাকাবাসী। তারা ৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মন্টি শিকদারের কাছ থেকে ইয়াবা কিনেছে বলে জানায়। 

এ বিষয়ে বক্তব্য নিতে মন্টি শিকদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কল ধরেন তার স্ত্রী। তার স্ত্রী বলেন, ‘আপনি এ নম্বর পেয়েছেন কোথায়? আমার স্বামীর নম্বর আমার কাছে নেই। এটা আমি ব্যবহার করি। এ কথা বলে তিনি ফোনটি রেখে দেন’।

তিনজনকে কাটিয়ে অবিশ্বাস্য গোল ফারহানের
  • ১১ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্…
  • ১১ নভেম্বর ২০২৬
হামজার অসাধারণ গোল, প্রথমার্ধে দাপট বাংলাদেশের
  • ১১ নভেম্বর ২০২৬
উবার চালককে ‘ফাইভ স্টার’ রেটিং দিয়েছিলেন তো?—জামায়াত আমিরকে…
  • ১১ নভেম্বর ২০২৬
১০ বছরের মধ্যে ক্যান্সার-হৃদরোগ ‘অতীত’ হয়ে যাবে, জানালেন অ্…
  • ১১ নভেম্বর ২০২৬
আগে শহীদদের তালিকা, পরে রাজাকারদের তালিকা বিবেচনা করবে সরকার
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950