জলাবদ্ধতা সমাধানের দাবি

জামালপুরে সড়ক-রেলপথ অবরোধ, ট্রেন আটকে রেললাইনে মাগরিবের নামাজ আদায়

০৯ জুলাই ২০২৬, ০৮:২১ PM
রেললাইনে মাগরিবের নামাজ আদায় করেছেন স্থানীয় লোকজন

রেললাইনে মাগরিবের নামাজ আদায় করেছেন স্থানীয় লোকজন © টিডিসি

দীর্ঘ ৩০ বছরের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে জামালপুর পৌর শহরের গেটপাড় এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন আটকে যায়। পরে আন্দোলনকারীরা রেললাইনের ওপরই জামাতে মাগরিবের নামাজ আদায় করেন। এতে ট্রেনের যাত্রীসহ সাধারণ মানুষের মধ্যে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার গেটপাড়-ফকিরপাড়া এলাকার শতাধিক নারী-পুরুষ সড়ক ও রেলপথে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

স্থানীয়দের দাবি, প্রায় তিন দশক ধরে গেটপাড় এলাকায় জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট, বসতবাড়ি ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অবরোধকারীদের অভিযোগ, জলাবদ্ধতার বিষয়টি নিয়ে বহুবার পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে দাবি উপেক্ষিত হওয়ায় বাধ্য হয়ে তারা সড়ক ও রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচি পালন করছেন। দ্রুত স্থায়ী সমাধানের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

অবরোধ চলাকালে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে আটকে পড়ে। মাগরিবের আজান হলে আন্দোলনকারীরা রেললাইনের ওপরই জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে আবারও তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যান।

জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহারের চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রথমবারের মতো ইংল্যান্ড দলে এক সঙ্গে খেলবেন ‘বেলিংহ্যাম ব্…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট পুনর্দখলের সময় এসেছে: বিজেপির স…
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাবিতে একসময় মার্ক্স-লেনিন নিয়ে কথা বলা গেলেও আল্লাহ-রাসূলক…
  • ০৬ নভেম্বর ২০২৬
উপজেলা শিক্ষা অফিসারের কক্ষে প্রধান শিক্ষককে মারধর, সেই শিক…
  • ০৬ নভেম্বর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের চেষ্টা, আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫…
  • ০৬ নভেম্বর ২০২৬
৪৫তম বিসিএস: গেজেট পেয়েও শিক্ষা ক্যাডারে যোগ দেননি ৪৪ জন
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950