প্রাকৃতিক দুর্যোগ

চট্টগ্রামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

০৯ জুলাই ২০২৬, ০৭:০৪ PM
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা © সংগৃহীত

টানা পাঁচ দিনের ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় চট্টগ্রামের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এমন পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের অধীন সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

জেলা প্রশাসনের তথ্যমতে, টানা বৃষ্টিতে জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া উপজেলা, যেখানে প্রায় ৭০ শতাংশ এলাকা প্লাবিত। এ ছাড়া চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকাও পানির নিচে রয়েছে।

জেলা প্রশাসক বলেন, মানুষের জীবন রক্ষাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। জেলার প্রতিটি উপজেলায় এবং জেলা প্রশাসনের কার্যালয়ে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। উদ্ধার, ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের কর্মকর্তারা মাঠে কাজ করছেন।

তিনি জানান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ২০০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা এবং প্রধানমন্ত্রীর তহবিল থেকে আরও ২০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। প্রথম দফার ত্রাণ ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। নতুন বরাদ্দও উপজেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী দ্রুত পৌঁছে দেওয়া হবে।

উদ্ধার কার্যক্রম আরও জোরদার করতে সাতকানিয়ার জন্য জরুরি ভিত্তিতে ১০টি স্পিডবোট চাওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। বর্তমানে নৌকার মাধ্যমে উদ্ধার অভিযান চলছে।

তিনি বলেন, জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি সংস্থা, রেড ক্রিসেন্ট, আনসার, স্বেচ্ছাসেবক ও বেসরকারি সংগঠনের সমন্বয়ে পৃথক দল গঠন করে দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে জেলার ৬২৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশে প্রায় আট হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওরস্যালাইনসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। গর্ভবতী নারী, শিশু ও বয়স্কদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থাও রাখা হয়েছে।

জেলা প্রশাসক ঝুঁকিপূর্ণ পাহাড়ি ও প্লাবিত এলাকার বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। তিনি বলেন, মানুষের জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নয়।

ফের ভারতের সঙ্গে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চান্দের গাড়ি ও মালবাহী ভ্যানের সংঘর্ষ নিহত ১, আহত ৮
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, পরীক্ষার বিষয়ে সিদ্ধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9