চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় সিরাপ উদ্ধার

০৯ জুলাই ২০২৬, ০৪:৪২ PM
বিজিবির অভিযানে জব্দ করা পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ভারতীয়  এস্কাফ সিরাপ

বিজিবির অভিযানে জব্দ করা পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ভারতীয় এস্কাফ সিরাপ © সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুটি গুলি ও ২২ বোতল ভারতীয় নিষিদ্ধ এস্কাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৮ জুলাই) ভোরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবখালী বিওপির হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ৭০/৬-এস সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় এক সন্দেহভাজন চোরাকারবারিকে সীমান্ত অতিক্রম করতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করলে সে সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের জসিম উদ্দিনের একটি বাঁশবাগানে প্লাস্টিকের নেটের বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত বস্তাটি তল্লাশি করে বিজিবি একটি আমেরিকান তৈরি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি এবং ২২ বোতল ভারতীয় নিষিদ্ধ এস্কাফ সিরাপ উদ্ধার করে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ম্যাগাজিন ও মাদকদ্রব্য পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

৬ ঘণ্টার ব্যবধানে ঝরে গেল ১৫ প্রাণ, দুই পরিবারেরই ১১ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
নন-এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তির সুপারিশ
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষ…
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বরে আক্রান্ত মিরাজ, বিকল্প ভাবনায় কে?
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি, যবি…
  • ১৭ অক্টোবর ২০২৬
অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬