ছোট ভাইকে বাঁচাতে পানিতে নেমে ডুবে গেল সাড়ে ৩ বছর বয়সি বড় বোনও

০৯ জুলাই ২০২৬, ১২:১৪ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১২:১৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। খেলতে গিয়ে পানিতে পড়ে যাওয়া ছোট ভাইকে বাঁচাতে নেমেই প্রাণ হারায় তার বোন। বুধবার (৮ জুলাই) উপজেলার চররমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো মায়েশা আক্তার (সাড়ে ৩) প্রবাসী মো. রিয়াজের মেয়ে এবং মুজাহিদুল ইসলাম (৩) মো. মনজুরের ছেলে। পুলিশ জানান, মায়েশা ও মুজাহিদ একসঙ্গে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত মুজাহিদ পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে পানিতে নামে মায়েশাও পানিতে ডুবে যায়।

স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকেই মৃত ঘোষণা করেন।

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মাসুদ জাহান জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাবি ছাত্রের ৮ তলা থেকে লাফের নেপথ্যে ‘প্রেম’, টিনশেডে বাঁচ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকে বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংব…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬