অস্বাস্থ্যকর পরিবেশ, লাইসেন্স নেই, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা 

০৮ জুলাই ২০২৬, ০৮:৪০ PM
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা © টিডিসি ফটো

ফরিদপুর শহরে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে দুটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজিন ইকো ও জান্নাতুল সুলতানা।

জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স নবায়ন না থাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, অপারেশন থিয়েটারে (ওটি) পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জামের অভাব লক্ষ্য করা যায়। 

এছাড়া সার্বক্ষণিক নিবন্ধিত চিকিৎসক ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, প্যাথলজিস্ট এবং টেকনিশিয়ান না থাকার অপরাধে শহরের পশ্চিম খাবাসপুরে অবস্থিত নিউ লাইফ জেনারেল হাসপাতালকে এক লাখ টাকা এবং আলিফ ডিজিটাল ল্যাব প্রাইভেট ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

​বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজিন ইকো জানান, লাইসেন্সবিহীন ও সেবার নামে প্রতারণা করা ক্লিনিকগুলোর বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাবি ছাত্রের ৮ তলা থেকে লাফের নেপথ্যে ‘প্রেম’, টিনশেডে বাঁচ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকে বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংব…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬