ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলেন মা

বিছানা থেকে গড়িয়ে ঘরে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে গেল ৮ মাসের আয়াশ

০৮ জুলাই ২০২৬, ০৫:০৮ PM
ময়মনসিংহের ব্রহ্মপল্লীতে ঘরের ভেতর জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ব্রহ্মপল্লীতে ঘরের ভেতর জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু © সংগৃহীত ও সম্পাদিত

ময়মনসিংহ নগরীর ব্রহ্মপল্লীতে বাড়ির ভেতর জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে আজনান আমিন তালুকদার আয়াশ (৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আয়াশের বাবা রেজায়ানুল আমিন আবির একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে চাকরি করেন। ঘটনার সময় তার মা বন্যা আক্তার নগরের ব্রহ্মপল্লী এলাকায় শিশুটির নানার বাসায় ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, টানা বৃষ্টিতে বাসার ভেতরে পানি ঢুকে যায়। সকালে খেলাধুলা করার পর আয়াশকে নিয়ে তার মা ঘুমিয়ে ছিলেন। পরে শিশুটির নানি এসে দেখতে পান, আয়াশ জমে থাকা পানিতে ডুবে আছে। দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবিরের বন্ধু তামজিদ হোসেন বলেন, খবর পেয়ে তারা দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

শিশুটির বাবা রেজুয়ানুল আমিন আবির বলেন, প্রচণ্ড বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে বাসার ভেতরে পানি ঢুকে যায়। বাচ্চা খেলার ছলে গড়িয়ে পানিতে পড়ে যায়। দেখার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তাকে আর বাঁচানো যায়নি।

সরাসরি নিয়োগপ্রাপ্তদের ওপর জ্যেষ্ঠতা পাবেন না জাতীয়করণকৃত শ…
  • ২৫ অক্টোবর ২০২৬
সেন্টমার্টিনে ভ্রমণের সুযোগ সাড়ে চার মাস, দিনে যেতে পারবেন …
  • ২৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুমতিহীন ড্রোন ওড়ানো নিষিদ্ধ
  • ২৫ অক্টোবর ২০২৬
আমি কাউকে মনোনয়ন দিইনি: শাহে আলম
  • ২৫ অক্টোবর ২০২৬
জামালপুরে ২১৭ বোতল ভারতীয় গ্রেপ্তার ৫
  • ২৫ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ২৫ অক্টোবর ২০২৬