চিকিৎসক স্বামীর বাড়ির সামনে অনশনে ইন্টার্ন চিকিৎসক স্ত্রী

০৭ জুলাই ২০২৬, ১০:৫৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১১:০০ PM
পরকীয়ার অভিযোগে চিকিৎসক স্বামীর বাড়ির সামনে অনশনে ইন্টার্ন চিকিৎসক স্ত্রী

পরকীয়ার অভিযোগে চিকিৎসক স্বামীর বাড়ির সামনে অনশনে ইন্টার্ন চিকিৎসক স্ত্রী © সংগৃহীত ও সম্পাদিত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পুটিয়া এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যেও স্বামীর বাড়িতে সংসার করার দাবিতে অনশনে বসেছেন এমবিবিএস (ইন্টার্ন) চিকিৎসক ডা. বন্যা মজুমদার।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তিনি স্বামী এমবিবিএস চিকিৎসক ডা. শতদল মণ্ডলের বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি শুরু করেন তার স্ত্রী বন্যা মজুমদার।

অনশনরত ডা. বন্যা মজুমদার অভিযোগ করেন, তার স্বামী ডা. শতদল মন্ডলের সঙ্গে তার আপন বৌদির পরকীয়া সম্পর্ক রয়েছে। বিষয়টি জানতে পারার পর থেকেই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ ছড়ানো হয় এবং বিয়ের সময় পাওয়া স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র রেখে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, তিনি কোনো সংঘাত চান না। সুষ্ঠু সমাধানের মাধ্যমে স্বামীর সঙ্গে পুনরায় সংসার করতে চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত স্বামীর বাড়ির সামনে অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান।

এলাকার একাধিক বাসিন্দার দাবি, ডা. বন্যার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হলেও তাদের জানা মতে তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগের সত্যতা মেলেনি। তারা অভিযোগ করেন, মেয়ের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ডা. শতদল মন্ডল বলেন, আমার স্ত্রী অনশনে বসেছে, বিষয়টি আমি জানি না। এছাড়া তাকে আমি আইনি নোটিশ পাঠিয়েছি। এ বিষয়ে মিডিয়ায় আমার আইনজীবীর পরামর্শে কোনো বক্তব্য দিতে পারছি না।

স্থানীয় ইউপি সদস্য কালিপদ বিশ্বাস বলেন, বিয়ের পর থেকেই ডা. বন্যা মজুমদারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তোলা হয়। বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিকভাবে সালিশের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি। সবকিছু যাচাই-বাছাই করেই শতদলের সঙ্গে বন্যার বিয়ে দেওয়া হয়েছিল বলে তিনি জানান।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬