মাকে মারধর করায় ৪ ভাই মিলে মাদক কারবারিকে হত্যা, আটকের পর স্বীকারোক্তি

০৬ জুলাই ২০২৬, ০৭:০৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৭:১২ PM
মাকে মারধর করায় ৪ ভাই মিলে হত্যা করে মাদককারবারিকে

মাকে মারধর করায় ৪ ভাই মিলে হত্যা করে মাদককারবারিকে © সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে ঘরে ঢুকে ভাড়াটিয়াকে হত্যার ঘটনায় বাড়িওয়ালার চার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছেন— জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

সোমবার (৬ জুলাই) বিকাল ৩টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান। তুলে ধরেন তদন্তে পাওয়া ঘটনার বিস্তারিত। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রহমত (৩০), জনি (২৮), রকি (২৬) ও ইমরাজ (১৮)।

ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান, নিহত মো. রুবেল এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। নগরীর রামকৃষ্ণ মিশন রোডের পারুল নামে এক নারীর বাসায় ভাড়া থাকতেন তিনি। সেখানে নিয়মিত মাদক সেবন ও মাদক কেনাবেচার কাজ করতেন রুবেল। এসব টের পেয়ে তাকে বাসা ছাড়তে বলেন পারুল।

রবিবার সকালে পারুলের বাসায় গিয়ে ঘর ছাড়বেন না বলে জানান রুবেল। এ নিয়ে তর্কের জেরে তিনি পারুলকে মারধর ও শ্লীলতাহানি করেন। পারুলের ছেলে জনি এসব দেখছিলেন। বিষয়টি তিনি অন্য তিন ভাইকে জানান। এরপর চার ভাই রুবেলের ঘরে গিয়ে তাকে প্রথমে বাঁশ দিয়ে মারধর করেন। পরে তার গলা কেটে পালিয়ে যান।

স্থানীয়রা রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুবেলের মারধরে আহত পারুল ময়মনসিংহ মেডিকেলে ভর্তি বলেও জানান পিবিআই কর্মকর্তা মিজানুর রহমান।  

নারায়ণগঞ্জে তারাব পৌরসভায় ১১ পদে চাকরি, আবেদন ১৫ নভেম্বর পর…
  • ১৫ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬