প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান, হাসপাতালে ভর্তি

০৬ জুলাই ২০২৬, ০৬:৩১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৬:৩৪ PM
চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় © সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী তার সহপাঠীকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর প্রত্যাখ্যান করায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে ওই শিক্ষার্থী। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অসুস্থ শিক্ষার্থীর নাম রাকিব (১১)। সে উপজেলার চরজাজিরা গ্রামের রফিজ উদ্দিন এর ছেলে এবং চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, একই শ্রেণির এক সহপাঠীকে পছন্দ করত পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী। একপর্যায়ে সে সহপাঠীকে প্রেমের প্রস্তাব দেয়। তবে সহপাঠী রাজি না হওয়ায় রবিবার (৫ জুলাই) দুপুরে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষেই সে বিষপান করে। বিষয়টি টের পেয়ে শিক্ষক ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম সুলতানা বলেন, ঘটনার বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। তার চিকিৎসা চলছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিইউএফটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আব…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬