ফেসবুক লাইভে জার্সিতে আগুন দিয়ে দল ছাড়লেন ব্রাজিল সমর্থক

০৬ জুলাই ২০২৬, ০৮:২৪ AM
ব্রাজিল দল ছাড়া যুবক মো. মৃদুল

ব্রাজিল দল ছাড়া যুবক মো. মৃদুল © টিডিসি ছবি

বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর হতাশা ও ক্ষোভে ফেটে পড়েছেন কোটি সমর্থক। সেই হতাশারই ব্যতিক্রমী প্রকাশ ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুরে। দলের বিদায় মেনে নিতে না পেরে ফেসবুক লাইভে এসে গায়ে থাকা ব্রাজিলের জার্সিতে আগুন ধরিয়ে সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন এক যুবক। তার সেই ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া এলাকায়। জার্সি পুড়িয়ে আলোচনায় আসা ওই যুবকের নাম সর্দার মো. মৃদুল (২৯)। তিনি স্থানীয় সাবেক ইউপি সদস্য বাবলু সর্দারের ছেলে।

জানা গেছে, ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ শেষে হতাশায় ফেসবুক লাইভে আসেন মৃদুল। লাইভেই গায়ে পরা ব্রাজিলের জার্সিতে আগুন লাগিয়ে তিনি আর কখনো ব্রাজিলের সমর্থন করবেন না বলে ঘোষণা দেন।

লাইভ ভিডিওতে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘আমার লাইফে সবচেয়ে বড় যে ভুল ডিসিশন গুলো নিছিলাম, তার মধ্যে প্রথমটা ছিল ব্রাজিলকে পিক করা, দ্বিতীয়টা ছিল আমার এক্সকে পিক করা। আজকের পর থেকে আমি যদি ব্রাজিল ফ্যান পরিচয় দিই, ব্রাজিলের কোনো টি-শার্ট কিনি কিংবা ‘মিশন হেক্সা’ বলে চিৎকার করি, তাহলে আমি গু খাই।’

তার এমন বক্তব্য ও জার্সি পোড়ানোর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। কেউ এটিকে নিছক আবেগের বহিঃপ্রকাশ বলছেন, আবার কেউ খেলাকে ঘিরে এমন চরম প্রতিক্রিয়াকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করছেন।

প্রসঙ্গত, বিশ্বমঞ্চে ষষ্ঠ শিরোপার স্বপ্ন নিয়েই ২০২৬ বিশ্বকাপে নেমেছিল ব্রাজিল। তবে শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ব্রুনো গুইমারেসের পেনাল্টি মিস এবং আর্লিং হালান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় সেলেসাওদের। ম্যাচের শেষদিকে নেইমার জুনিয়রের পেনাল্টি থেকে করা গোল কেবল ব্যবধানই কমাতে পেরেছিল।

২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর টানা ছয়টি বিশ্বকাপে শিরোপা জিততে ব্যর্থ হলো ব্রাজিল। ২৪ বছরের সেই ট্রফিখরা আরও দীর্ঘ হওয়ায় বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের মাঝেও নেমে এসেছে হতাশার ছায়া।

হাজিরা খাতা নিয়ে বিরোধ, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে মারধরে…
  • ০৪ নভেম্বর ২০২৬
সমবায় ব্যাংকের নতুন চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী: ত্যাগ ও স…
  • ০৪ নভেম্বর ২০২৬
মিশিগান থেকে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল সাঈদ, যুক্তরাষ্ট্…
  • ০৪ নভেম্বর ২০২৬
বিসিএসের ফল জালিয়াতি করতে চুক্তিভিত্তিক দলীয় ‘সিস্টেম অ্যাড…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ পেছাল রাবি
  • ০৪ নভেম্বর ২০২৬
মানহীন মেডিকেল কলেজ কাউকে করতে দেওয়া হবে না
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950