নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

০৫ জুলাই ২০২৬, ০৩:০৪ PM
 সাকিব

সাকিব © সংগৃহীত

ফেনীর পরশুরামে মুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সাকিবের (২৪) মরদেহ প্রায় ২০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নে মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকায় মুহুরী নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

নিহত সাকিব কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। পরিবারের সঙ্গে তিনি চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার তিনি পরশুরামের দক্ষিণ জঙ্গলঘোনা গ্রামে তার নানা মরহুম সুরুজ মিয়ার বাড়িতে বেড়াতে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা দেড়টার দিকে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ জঙ্গলঘোনা গ্রামে মুহুরী সেতু-সংলগ্ন নদীতে স্থানীয় দুই নারীর সঙ্গে গোসল করতে নামেন সাকিব। একপর্যায়ে তিনি পানিতে ডুব দিয়ে আর ওপরে ওঠেননি। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ তাকে উদ্ধারে অভিযান চালায়। রাত পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় চট্টগ্রাম থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি দলও ঘটনাস্থলে আসে।

রবিবার সকালে ফুলগাজীর মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে ফুলগাজীর ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করলে স্বজনেরা সেটি সাকিবের বলে শনাক্ত করেন।

সাকিবের নানি বেগমের নেছা বলেন, ‘সাকিব মানসিকভাবে অসুস্থ ছিল। আমাদের অজান্তে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।’

ফুলগাজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রধান ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. তারেকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি দল নদী থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে চট্টগ্রাম থেকে আসা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি দলের সদস্যরাও রয়েছেন। মরদেহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

এ ব্যাপারে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। পরশুরাম থানা পুলিশ ও নিহতের স্বজনেরাও সেখানে রয়েছেন। স্বজনদের সিদ্ধান্ত অনুযায়ী মরদেহের ময়নাতদন্ত করা হবে।

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9